Ortho Songbad আর্কাইভ

এনআরবিসি ব্যাংকের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত
ঝুঁকি ব্যবস্থাপনা, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের বাৎসরিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) ভার্চুয়াল এই সভা অনুষ্ঠীত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া।

সভায় উপব্যবস্থাপনা পরিচালক, ক্যামেলকো ও সিআরও কবীর আহমেদসসহ আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদ।

অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান সিরাজুল আমিন আহমেদ, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো. আবু মোশাহীদ, এএমএল ও সিএফটি বিভাগের মো. লিমন শিকদার এবং ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ভার্চুয়াল এই সভায় যুক্ত ছিলেন।

অর্থসংবাদ/কেএ

মুল সাইট থেকে

পুজিবাজার