Ortho Songbad আর্কাইভ

বিআইসিএমের এজিএম সম্পন্ন

বিআইসিএমের এজিএম সম্পন্ন
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিজিআইসি টাওয়ারে অবস্থিত ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এজিএম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এজিএমের সভাপতিত্ব করেন। বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তারসহ অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার