আজ শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আজ শেয়ারবাজারে লেনদেন বন্ধ
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজার লেনদেন বন্ধ রয়েছে। নিয়ম অনুযায়ী, সব ধরনের সরকারি ছুটির দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকে। আর প্রতি বছরই জন্মাষ্টমীতে সরকারি ছুটি থাকে। যে কারণে শেয়ারবাজারে লেনদেনও বন্ধ থাকে এদিন।

বরাবরের মতো এবারও জন্মাষ্টমীর দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখাসহ সকল কার্যক্রম বন্ধ রেখেছে।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান অর্থসংবাদকে বলেন, ‘সবসময় সরকারি ছুটির দিন শেয়ারবাজার বন্ধ থাকে। সে কারণে আজ শেয়ারবাজার বন্ধ রয়েছে। আগামীকাল ১২ আগস্ট থেকে যথারীতি পুঁজিবাজারে লেনদেন হবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন