Ortho Songbad আর্কাইভ

‘স্বপ্ন’ এখন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে

‘স্বপ্ন’ এখন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখনঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জের পৌরসভার মেয়র মোঃ ইকরামুল হক, ইউএনও মোঃ শাহারিয়ার নজির, পীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম, স্বপ্নের জোনাল ম্যানেজার অব অপারেশন মোঃ শাহ নেওয়াজ মজুমদার রনিসহ অনেকে ।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন’ এখন দেশের ৪৪ টি জেলায়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।

স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারি যোগাযোগ নাম্বার ০১৭৩৬-৪৬৯৭০৯.

নতুন এই আউটলেটের ঠিকানা : এফ আর টাওয়ার (রাহুল টাওয়ার), বঙ্গবন্ধু সড়ক (রাণীশংকৈল রোড), পীরগঞ্জ, ঠাকুরগাঁও ।

অর্থসংবাদ/কেএ

মুল সাইট থেকে

পুজিবাজার