Ortho Songbad আর্কাইভ

সূচকের পতনে চলছে লেনদেন

সূচকের পতনে চলছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্মদিবস সোমবার (২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ দুপুর সাড়ে ১১ টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৬ হাজার ১৮৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫২ ও ২১৯২ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯টির, কমেছে ১৪৬টির এবং অপরির্বতিত রয়েছে ১২২টি কোম্পানির শেয়ার।

অর্থসংবাদ/কেএ

মুল সাইট থেকে

পুজিবাজার