Ortho Songbad আর্কাইভ

এক মাসে ৫৩৬ কোটি ডলারের পণ্য রপ্তানি

এক মাসে ৫৩৬ কোটি ডলারের পণ্য রপ্তানি
সদ্য সমাপ্ত ডিসেম্বরে বাংলাদেশ থেকে ৫৩৬ কোটি ৫১ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় গত মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। ২০২১ সালে ৪৯০ কোটি ৭৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। আর ২০২২ সালের ডিসেম্বরে রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৫৪২ কোটি ১০ লাখ টাকা।

সোমবার (২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ইপিবির তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথমার্ধে(জুলাই-ডিসেম্বর) ২ হাজার ২৯৯ কোটি ৬৬ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে নিট পোশাকে ১৩ এবং ওভেন পোশাকে ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এছাড়া চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে চামড়া ও চামড়াজাত পণ্য ৬৩ কোটি, হোম টেক্সটাইলে ৬০, কৃষি প্রক্রিয়াজাত পণ্যে ৫০ কোটি এবং ৪৮ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বাকি তিনটি খাতের রপ্তানি কমে গিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার