Ortho Songbad আর্কাইভ

৩৯টি দেশে রপ্তানি হচ্ছে ব্লু ড্রিমের পোশাক

৩৯টি দেশে রপ্তানি হচ্ছে ব্লু ড্রিমের পোশাক
আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লু ড্রিম। শুধু বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে সীমাবদ্ধ না,বরং পোলান্ড, সাইপ্রাস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালদ্বীপ, সৌদি আরব, দুবাই, ভারত, কাতার, কুয়েতসহ ৩৯টি দেশে রপ্তানি হচ্ছে ব্লু ড্রিমের পোশাক।

ব্লু ড্রিমের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নীল চৌধুরী সোহাগ বলেন,ব্লু ড্রীম গ্রুপ ৬টি কোম্পানি নিয়ে গঠিত। পোশাক, লেদার, ফেব্রিক, ইন্টেরিয়র ডিজাইন, ডেভলপারসহ বেশকিছু ব্যবসা আছে। বাংলাদেশে সবচেয়ে বেশি অউটলেট নিয়ে ব্লু ড্রিম পরিচালনা করছি। আমাদের এখন মোট অউটলেট সংখ্যা ৭৫৩। ২০১০ সালে মিরপুরের শোরুম দিয়ে যাত্রা শুরু করি। আমাদের সারাদেশে আছে ব্লু ড্রিমের শোরুম। আর ৩৯ টি দেশে রপ্তানি হচ্ছে ব্লু ড্রিমের পোশাক।

নিজেদের গার্মেন্টসে ৩৮ ধরনের তৈরি পোশাক তৈরি করে ব্লু ড্রিম। নতুন বছরে উদ্বোধন হতে যাচ্ছে ব্লু ড্রিমের বেশকিছু শোরুম।এরইমধ্যে বি-বাড়িয়া ও ফেনী জেলাতে ব্লু ড্রিমের কয়েকটি শোরুম উদ্বোধন হয়েছে।

অর্থসংবাদ/কেএ

মুল সাইট থেকে

পুজিবাজার