Ortho Songbad আর্কাইভ

ভিএফএস থ্রেড ডাইংয়ের বোনাস লভ্যাংশ বাতিল

ভিএফএস থ্রেড ডাইংয়ের বোনাস লভ্যাংশ বাতিল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড ডাইংয়ের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ভিএফএস থ্রেড ডাইং ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু নিয়ম অনুযায়ী বিএসইসির অনুমতি ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ বিতরণ করতে পারে না।

বোনাস লভ্যাংশ ঘোষণা করে তা বিনিয়োগকারীদের মাঝে বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে কোম্পানিটি। কিন্তু বিএসইসি ভিএফএস থ্রেড ডাইংয়ের বোনাস লভ্যাংশ প্রত্যাখ্যান করেছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার