Ortho Songbad আর্কাইভ

সর্বোচ্চ দরপতন ওরিয়ন ইনফিউশনের

সর্বোচ্চ দরপতন ওরিয়ন ইনফিউশনের
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বেচ্চ দরপতন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৮ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৯ টাকা ৪০ পয়সা বা ২ দশমিক ২৩ শতাংশ। ফলে টপটেন লুজারের তালিকায় প্রথমে রয়েছে কোম্পানিটি।

দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ২ দশমিক ০৬ শতাংশ। আর কোহিনূর কেমিক্যালের ৮ টাকা ৩০ পয়সা বা ১ দশমিক ৯০ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মনোস্পুল পেপার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাডভেন্ট ফার্মা , রিলায়েন্স ইন্সুরেন্স, ন্যাশনাল টি, জেমিনি সী ফুড এবং ডমিনেজ স্টিল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার