Ortho Songbad আর্কাইভ

ফিরে চল মাটির টানে অনুষ্ঠানের বাছাই পর্ব এবার ইউআইইউতে

ফিরে চল মাটির টানে অনুষ্ঠানের বাছাই পর্ব এবার ইউআইইউতে
বিশিষ্ট উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজ এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’। অনুষ্ঠানটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রামীণ কৃষি জীবন কাছ থেকে দেখার ও অংশ নেয়ার সুযোগ করে দিতে অনুষ্ঠিত হয় ‘ফিরে চল মাটির টানে’।

এবারের পর্বে অংশ নেয়ার জন্য সুযোগ পাবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ইউআইইউ)’র শিক্ষার্থীরা। মিডিয়া স্টাডিজ এ্যান্ড জার্নালিজম বিভাগের আয়োজনে এবং শাইখ সিরাজ’র পরিচালনায় বাছাই পর্বটি ইউআইইউ’র অডিটোরিয়ামে আগামীকাল সোমবার (৯ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

বাছাই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউআইইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল কাশেম মিয়া। ইউআইইউ’র আগ্রহী শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।


অর্থসংবাদ/কেএ

মুল সাইট থেকে

পুজিবাজার