Ortho Songbad আর্কাইভ

২৫০০ কোটি টাকা দিতেই হচ্ছে তিন মোবাইল অপারেটরকে

২৫০০ কোটি টাকা দিতেই হচ্ছে তিন মোবাইল অপারেটরকে
তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বিটিআরসির পাওনা ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে রায় ঘোষণা করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই টাকা দিতে হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।

আদালতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বিটিআরসির পক্ষে ব্যারিস্টার রেজা-ই রাকিব ও মোবাইল কোম্পানির পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন।

আদালতের আদেশের বিষয়টি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে ২০১২ সালে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানি। তবে ওই রিটে হেরে যায় ওই তিন কোম্পানি।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার