Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে তিন কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে তিন কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সমাপ্ত হিসাব বছরের (৩০ জুন,২০২২) লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আইটি কনসালটেন্টস লিমিটেড, বাংলাদেশ মনোস্পুল পেপার এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরে আইটি কনসালটেন্টস ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

মনোস্পুল পেপার আলোচ্য সময়ের জন্য ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেন। আর পেপার প্রসেসিং ৮ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেন। তবে কোম্পানি দুটির ঘোষিত বোনাস লভ্যাংশ বিএসইসি বাতিল করেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার