স্বাস্থ্য'র ডিজি পদে খুরশীদ আলমের মেয়াদ বাড়ল

স্বাস্থ্য'র ডিজি পদে খুরশীদ আলমের মেয়াদ বাড়ল
আবারও দুই বছরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হলেন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। এর আগে ২০২০ সালের ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান তিনি।

আজ (১০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সাথে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চলতি বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু
স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত, দুজনের বাতিল
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও ৬ জনের
সপ্তাহে ২ দিন হাসপাতালে যেতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা
একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৫
ফের বার্ড ফ্লু আতঙ্ক, আক্রান্ত ৪ শিশু
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করলো স্বাস্থ্য অধিদপ্তর