Ortho Songbad আর্কাইভ

দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ১৯০ কোটি টাকা

দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ১৯০ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন হয়েছে ১৯০ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক অপরিবর্তিত থেকে যথাক্রমে ১৩৫৮ ও ২১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এসময় ডিএসইতে ১৯১ কোটি ০৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টির,কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৯টি কোম্পানির শেয়ারের।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার