Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১১ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার।

বসুন্ধরা পেপার মিলস ৩২ কোটি ২৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর জেনেক্স ইনফোসিস ২২ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং, ওরিয়ন ফার্মা, সী পাল বীচ, ইস্টার্ন হাউজিং, নাভানা ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এদিন লেনদেনে অংশ নেয়া ৩৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দর বেড়েছে, ১৩১টির দর কমেছে, ১৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার