ব্লকে ১০৮ কোটি টাকার লেনদেন

ব্লকে ১০৮ কোটি টাকার লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৯টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। কোম্পানিগুলোর ১ কোটি ৬৬ লাখ ৫ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১০৮ কোটি ২৪ লাখ ৭৫ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১১ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রীণ সুকুক আল ইস্তানা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৮ লাখ টাকার। ফলে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ। এদিন কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১৯ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকার। আর ইন্ট্রাকো রি-ফুয়েলিং ৪ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনেদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ২ কোটি ২৩ লাখ, এডিএন টেলিকম ১ কোটি ৬৯ লাখ, বিকন ফার্মা ৩ কোটি ২৭ লাখ, বেক্সিমকো ৪ কোটি ৮৯ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৩৬ লাখ, ওরিয়ন ইনফিউশন ২ কোটি ৭৮ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৩৯ লাখ, সাউথবাংলা ব্যাংক ৪ কোটি ৪৫ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৭ লাখ টাকার।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন