বার্জার পেইন্টসের মুনাফায় ধস
পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চলতি অর্থবছরের ৩ মাসে (এপ্রিল-জুন’২০) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ৭৯ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১১.১২ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ৮.৮০ টাকা বা ৭৯ শতাংশ কমেছে।
২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৬.৫২ টাকায়।