ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে দুটি ফেরি।


জানা গেছে, কয়েকদিন বিরতির পর বুধবার রাতে নদীতে আবারও কুয়াশা পড়তে শুরু করে। ভোরের দিকে এর তীব্রতা বাড়লে ফেরি চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ কারণে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এসময় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে আটকা শাহ মখদুম ও খানজাহান আলী নামে দুটি ফেরি পড়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট