Ortho Songbad আর্কাইভ

মূল্যায়ন প্রতিবেদন পায়নি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স

মূল্যায়ন প্রতিবেদন পায়নি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স
শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কাছে এখনও মূল্যায়ন প্রতিবেদন আসেনি। যে কারণে কোম্পানিটির গতকালের পর্ষদ সভায় লভ্যাংশ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ হয়নি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১১ জানুয়ারি (বুধবার) কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানিটির মূল্যায়ন প্রতিবেদন হাতে না আসায় কোম্পানিটি কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করতে পারেনি।

কোম্পানিটি জানায়, মূল্যায়ন প্রতিবেদন হাতে পাওয়ার পর লভ্যাংশ, রেকর্ড ডেট, বার্ষিক সাধারণ সভার সময়, তারিখ ও ভেন্যু সংক্রান্ত তথ্য জানানো হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার