সূচকের মিশ্রপ্রতিক্রিয়া, কমেছে লেনদেন

সূচকের মিশ্রপ্রতিক্রিয়া, কমেছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার, ১২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্রপ্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৫ দশমিক ৫২ পয়েন্ট ও ডিএসই ৩০ সূচক ০ দশমিক ২৮ বৃদ্ধি পেয়েছে। ডিএসই এস সূচক ০ দশমিক ১০পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৫০৭ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩২ কোটি ৪১ লাখ টাকা। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ২৪ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন কমেছে।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৩৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৫২ কোম্পানির। বাকি ১১১ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন