ব্লকে ৫৭ কোটি টাকার লেনদেন

ব্লকে ৫৭ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬১ লাখ ৫৯ হাজার ৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ১৯ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটি ২৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ। ৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিককের ১ কোটি ৯৯ লাখ, বিএটিবিসি ১ কোটি ১২ লাখ, বিকন ফার্মা ২ কোটি ২০ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ২ কোটি ৩৯ লাখ, জেএমআই হসপিটাল ১ কোটি ২৮ লাখ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৫৪ লাখ, পাওয়ার গ্রীড ১ কোটি ৩২ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ১১ লাখ, স্যালভো কেমিক্যাল ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

অর্থসংবাদ/কেএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন