সপ্তাহজুড়ে ওরিয়ন ইনফিউশনের সর্বোচ্চ দরপতন
বিদায়ী সপ্তাহে (০৮-১২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর কমেছে ৫০ টাকা ২০ পয়সা বা ১১ দশমিক ৮৮ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডি থাইফুডের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৩০ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৩৭ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কোহিনূর কেমিক্যাল, রেনউইক যজ্ঞেশ্বর, লিবরা ইনফিউশন, জুট স্পিনার্স, নর্দার্ন জুট, সাভার রিফ্যাক্টরিজ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ।