Ortho Songbad আর্কাইভ

বোনাস বিওতে পাঠিয়েছে ২ কোম্পানি

বোনাস বিওতে পাঠিয়েছে ২ কোম্পানি
লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি।

কোম্পানি দুইটি হচ্ছে- বিবিএস ক্যাবলস ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি)।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি দুইটি ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে বিবিএস ক্যাবলস ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আইসিবি ১০ শতাংশ লভ্য্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

অর্থসংবাদ/কেএ

মুল সাইট থেকে

পুজিবাজার