Ortho Songbad আর্কাইভ

প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ তহবিলে সাউথ বাংলা ব্যাংকের অনুদান

প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ তহবিলে সাউথ বাংলা ব্যাংকের অনুদান
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গৃহহীন অসহায় মানুষের ঘর প্রদানে এক কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করেছে।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

এসবিএসি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ অনুদান প্রদান করা হয়।

এসময়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার