আশ্রয়ণ প্রকল্পে ব্র্যাক ব্যাংকের অনুদান
ভূমিহীন ও আবাসনহীন মানুষদের জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ প্রকল্পে চার কোটি টাকার অনুদান প্রদান করেছে ব্র্যাক ব্যাংক।
সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আযোজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পরিচালক ফাহিমা চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
এই মহতি উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি এই তিনটি দর্শনের আলোকে, সমাজকল্যাণমূলক কাজ আমাদের ব্যাংকের মূল্যবোধের সাথে মিশে আছে। আমরা বিশ্বাস করি, যেই সমাজে আমরা কাজ করি সেখানকার অপেক্ষাকৃত ভাগ্যবঞ্চিত সদস্যদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আশ্রয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
অর্থসংবাদ/এসএম