বাদ হয়ে গেল জেএসসি ও জেডিসি পরীক্ষা

বাদ হয়ে গেল জেএসসি ও জেডিসি পরীক্ষা
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়ার কথা উল্লেখ না থাকায় এ দুই পরীক্ষা আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সুপারিশ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।

সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের শিক্ষাক্রম অনুযায়ী জেএসসি ও জেডিসি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি বিধায় ২০২২ ও ২০২৩ এবং পরবর্তীসময়ে এ দুই পরীক্ষা বাতিল বিষয়ক প্রস্তাবের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনা সংক্রমণের কারণে এর আগে গত তিন বছরে এ দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

২০২২ সালের জুন মাসে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, 'আগামী বছর (২০২৩) থেকে নতুন কারিকুলাম শুরু হচ্ছে। এটি অষ্টম শ্রেণি পর্যায়ে শুরু হবে ২০২৪ সালে; এ বছর পরীক্ষা হবে না। কাজেই আগামী বছরও পরীক্ষা নেওয়ার কোনো কারণ নেই।'

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি