Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা
সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৯৫৩ বারে ১১ লাখ ৮৭ হাজার ৯৬১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৫২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। আজ কোম্পানিটির শেয়ার ৬০ পয়সা বা ৯.৩৮ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭ টাকা লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ইয়াকিন পলিমার, ইন্দো-বাংলা ফার্মা, হামিদ ফেব্রিক্স, ইস্টার্ণ লুব্রিকেন্টস ও প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

অর্থসংবাদ/কেএ

মুল সাইট থেকে

পুজিবাজার