Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ পাঠিয়েছে বিডি ল্যাম্প

লভ্যাংশ পাঠিয়েছে বিডি ল্যাম্প
সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাব বছরের (৩০ জুন-২০২২) কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ বোনাস ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

কোম্পানিটি লভ্যাংশের বোনাস বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আর নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার