Ortho Songbad আর্কাইভ

পূবালী ব্যাংকের পরিচালক আহমেদ শফি মারা গেছেন

পূবালী ব্যাংকের পরিচালক আহমেদ শফি মারা গেছেন
পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের পরিচালক আহমেদ শফি চৌধুরী মারা গেছেন। শুক্রবার রাত পৌনে ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন পূবালী পরিবার।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার