Ortho Songbad আর্কাইভ

পেনিনসুলা চিটাগংয়ের আয় কমেছে

পেনিনসুলা চিটাগংয়ের আয় কমেছে
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। এ সময়ে কোম্পানিটির আয় কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৩ পয়সা।

অর্থাৎ, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৬৪ পয়সা।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৯৭ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার