Ortho Songbad আর্কাইভ

সূচকের উত্থানে চলছে লেনদেন

সূচকের উত্থানে চলছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে চলছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, সোমবার (২৩ জানুয়ারি) লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ এবং ‘ডিএস৩০’ সূচক ৬ পয়েন্ট ও ১০ পয়েন্ট করে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৭ ও ২২১৪ পয়েন্টে।

এসময় ডিএসইতে ২৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৮টি কোম্পানির শেয়ারের।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার