Ortho Songbad আর্কাইভ

নাভানা ফার্মার ক্যাটাগরি পরিবর্তন

নাভানা ফার্মার ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ক্যাটগিরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে (৩০ জুন,২০২২) সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। আগামীকাল ২৪ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার