সাংবাদিক মিন্টুর মা আর নেই

সাংবাদিক মিন্টুর মা আর নেই
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সাবেক সভাপতি ও অনলাইন পত্রিকা দ্যা রিপোর্টের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর মা জাহানারা বেগম (৮২) আর নেই।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে যশোরের নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী এক শোক বার্তায় সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।

এছাড়াও সিনিয়র এই সাংবাদিকের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসিন, সম্পাদক শাওন
ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার, সম্পাদক সফিক শাহীন
সাংবাদিকদের সুরক্ষা ও সংবাদমাধ্যমের অধিকার নিশ্চিতের আহ্বান এমসিএফের
বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের ১৬ ধাপ উন্নতি
সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৩ দিন
জনগণের কাছে নতুন দলের জন্য নাম-প্রতীক চেয়েছেন শিক্ষার্থীরা
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
এবিসি’র সভাপতি জাফরী, মহাসচিব দেবাশীষ রঞ্জন
গণমাধ্যম সংস্কার কমিশনের সভায় চাঁদপুরের সাংবাদিকদের একগুচ্ছ সুপারিশ
আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব