সিটি ব্যাংকের নতুন ডিএমডি মেসবাউল আসীফ সিদ্দিকী

সিটি ব্যাংকের নতুন ডিএমডি মেসবাউল আসীফ সিদ্দিকী
সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন মেসবাউল আসীফ সিদ্দিকী। এর আগে তিনি ব্যাংকটির সিনিয়র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

আসীফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এমবিএ এবং বিআইবিএম থেকে এমবিএম সম্পন্ন করেন। তিনি ১৯৯৯ সালে ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি কর্পোরেট ব্যাংকিং এবং শাখা ব্যাংকিংয়ে বিভিন্ন পদে কাজ করেন। তিনি ২০০৪ সালে কমার্শিয়াল ব্যাংক অফ সিলনে যোগদান করেন এবং পরবর্তীকালে ২০০৬ সালে এইচএসবিসি ব্যাংকে কাজ শুরু করে ব্যাংকটির বাংলাদেশ ও সিঙ্গাপুর অফিসে দীর্ঘ ৯ বছর কর্পোরেট ব্যাংকিংয়ের নানা শাখায় অবদান রাখেন।

২০১৫ সালে সিটি ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্পোরেট ব্যাংকিংয়ে যোগ দেন আসীফ সিদ্দিকী। কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল রেটিং অনুসারে সিটি ব্যাংকের গত দুই বছর এ দেশের শীর্ষ-১০ টেকসই ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি পাওয়ার পেছনে আসীফ গুরুত্বপ‚র্ণ ভূমিকা রেখেছেন। আইএফসি-র পরামর্শে ব্যাংকের মাঝারি ব্যবসায়ীদের জন্য দেওয়া এসএমই মাঝারি ঋণ মডেল প্রণয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিটি ব্যাংকের সাসটেনেবিলিটি ও গ্রিন ফাইন্যানসিংয়ের প্রধান হিসেবে তিনি জাতিসংঘের পরিবেশ বিষয়ক উদ্যোগ ‘নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্স’-এ সিটি ব্যাংককে অন্তর্ভুক্তিকরণে অবদান রাখেন।

আসীফ ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল কমপ্ল্যায়েন্স অ্যাসোসিয়েশনের ‘অ্যান্টি মানি লন্ডারিং ও স্যাংশনস্ কমপ্লায়েন্স’ বিষয়ক সনদপ্রাপ্ত। তিনি একাধারে সিটি ব্যাংকের ‘গ্রাহক সেবা’ উদ্যোগসমূহের ভ্যালু অ্যাম্বাসেডর।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি