Ortho Songbad আর্কাইভ

আয় বেড়েছে ম্যারিকোর

আয় বেড়েছে ম্যারিকোর
সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

সোমবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ টাকা ৯৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৭ টাকা ৩৫ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ম্যারিকোর ইপিএস হয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা। গতবছর একই সময়ে ৯০ টাকা ০৮ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৪ টাকা ৮১ পয়সা।

অর্থসংবাদ/কেএ

মুল সাইট থেকে

পুজিবাজার