Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৫ কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৫ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের (৩০ জুন,২০২২) লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- শাাইনপুকুর সিরামিকস, দেশবন্ধু পলিমার, সী পার্ল বীচ রিসোর্ট, এমএল ডাইং এবং আইএফএডি অটোস লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে শাাইনপুকুর সিরামিকস ৩ শতাংশ, দেশবন্ধু পলিমার ০৫ শতাংশ, সী পার্ল বীচ রিসোর্ট ১৫ শতাংশ, এমএল ডাইং ১০ শতাংশ এবং আইএফএডি অটোস ০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার