Ortho Songbad আর্কাইভ

দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ২০০ কোটি টাকা

দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ২০০ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নামমাত্র উত্থানে লেনদেন চলছে। তবে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২০০ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৪ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক 'ডিএসইএক্স' আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৮ পয়েন্টে। আর শরিয়াহ্ সূচক 'ডিএসইএস' ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৮ পয়েন্টে।

এই সময়ের মধ্যে মোট ২০৮ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৬৭ টির, কমেছে ৮৯ টির। আর অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির শেয়ার দর।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার