Ortho Songbad আর্কাইভ

সূচক বাড়লেও শতাধিক কোম্পানির দরপতন

সূচক বাড়লেও শতাধিক কোম্পানির দরপতন
সপ্তাহের তৃতীয় কর্যদিবসে দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন শতাধিক কোম্পানির দরপতন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, মঙ্গলবার (২৪ জানুয়ারি) ডিএসই প্রধান বা ‘ডিএসইএক্স’ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্টে বেড়ে যথাক্রমে ১৩৭২ ও ২২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ডিএসইতে ৬০৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্যদিবসে লেনদেন হয়েছিল ৫০৯ কোটি ৬২ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার