Ortho Songbad আর্কাইভ

সর্বোচ্চ দরপতন ওরিয়ন ইনফিউশনের

সর্বোচ্চ দরপতন ওরিয়ন ইনফিউশনের
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দরপতন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৪ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ১৫ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৪২ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ দশমিক ৩৫ শতাংশ। আর বাটা সু'য়ের ১ দশমিক ৫৭ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী ফুড, মালেক স্পিনিং, প্রাইম ব্যাংক, জিল বাংলা সুগার মিলস, হামিদ ফেব্রিকস, এপেক্স ফুডস এবং জুট স্পিনার্স।

আজ ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার