Ortho Songbad আর্কাইভ

করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২০২৪

করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২০২৪
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আরও ২০২৪ জন।

এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৬৫৭ জনে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৭৬ হাজার ৫৪৯।

রোববার করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩১৫ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৮৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৬৩৬টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ১৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৭ জন।

এই সময়ে শনাক্তের হার ২০ দশমিক ২০ ভাগ। মোট শনাক্তের হার ২০ দশমিক ২৪ ভাগ।

দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর দেশে প্রথম মৃত্যু হয় কোভিড-১৯ এ।

মুল সাইট থেকে

পুজিবাজার