Ortho Songbad আর্কাইভ

লোকসানে রানার অটোমোবাইলস

লোকসানে রানার অটোমোবাইলস
শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেড সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে আয় হলেও এবার লোকসান হয়েছে কোম্পানিটির।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৮ পয়সা।। গত বছর একই সময়ে ইপিএস ছিল ২৮ টাকা ৫২ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬২ টাকা ৬১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার