Ortho Songbad আর্কাইভ

মুনাফা কমেছে বিজিআইসি'র

মুনাফা কমেছে বিজিআইসি'র
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৭ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৯৯ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৭ টাকা বা ৭ শতাংশ কমেছে।

এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৮ টাকা বা ১১৭ শতাংশ বেড়েছে।

২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.২৩ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার