Ortho Songbad আর্কাইভ

সিএসইতে ৭ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বিএসইসি

সিএসইতে ৭ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বিএসইসি
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭ জন স্বতন্ত্র পরিচালক দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি কমিশন থেকে সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সিএসইর বর্তমান চেয়ারম্যান আসিফ ইব্রাহিমকে পুণরায় স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ৬ স্বতন্ত্র পরিচালক হলেন- আব্দুল হালিম চৌধুরী, কাশিফ রেজা চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসাইন, ইশতার মহল এবং মোহাম্মদ নাকিব উদ্দিন খান।

মুল সাইট থেকে

পুজিবাজার