Ortho Songbad আর্কাইভ

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৪ কর্মকর্তা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৪ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হওয়া চার কর্মকর্তার পদোন্নতির এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পুলিশ সদর দপ্তরের ডিআইজি জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ওয়াইএম বেলালুর রহমান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র পাঠাবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার