দর পতনের শীর্ষে ইস্টার্ণ ক্যাবলস

দর পতনের শীর্ষে ইস্টার্ণ ক্যাবলস
আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৯৬ বারে ১ লাখ ১৮ হাজার ৬৭৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৪২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯৬ বারে ৬ হাজার ২১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ ৩১ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৫ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি ২ হাজার ২১০ বারে ৭৫ লাখ ৮৬ হাজার ৪৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৪২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইফাদ অটোসের ২ দশমিক ৭৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২ দশমিক ৪৬ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২ দশমিক ৪৬ শতাংশ, সোনালী আঁশের ২ দশমিক ৪০ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে ২ দশমিক ৩১ শতাংশ, নাভানা সিএনজির ১ দশমিক ৯৩ শতাংশ ও ঢাকা ইন্স্যুরেন্সের ১ দশমিক ৫৫ শতাংশ শেয়ার দর কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন