Ortho Songbad আর্কাইভ

আরএকে সিরামিকসের লভ্যাংশ ঘোষণা

আরএকে সিরামিকসের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস লিমিটেড সমাপ্ত হিসাববছরের জন্য (৩১ ডিসেম্বর, ২০২২) বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। গত বছরের তুলনায় এবার কোম্পানিটির আয় কমেছে।

বুধবার (২৫ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে (২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের বছর ইপিএসের পরিমাণ ছিল ২ টাকা ১২ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারী।

উল্লেখ্য, ২০২১ সালে বিনিয়োগকারীদের নগদ ১২ দশমিক ৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল আরএকে সিরামিকস।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার