Ortho Songbad আর্কাইভ

সূচকের পতনে দেড় ঘন্টায় লেনদেন ১৬০ কোটি

সূচকের পতনে দেড় ঘন্টায় লেনদেন ১৬০ কোটি
সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র পতনে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ১৬০ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস এবং ‘ডিএস৩০’ সূচক সমান ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৮ ও ২২২৫ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৫টির,কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩১টি কোম্পানির শেয়ারের।

এসময় ডিএসইতে ১৬০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/কেএ

মুল সাইট থেকে

পুজিবাজার