Ortho Songbad আর্কাইভ

বিএসসি’র নতুন এমডি জিয়াউল হক

বিএসসি’র নতুন এমডি জিয়াউল হক
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কমোডর মো. জিয়াউল হক। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নতুন এমডি হিসেবে মো. জিয়াউল হককে নিযুক্ত করা হয়েছে। গত ২৪ জানুয়ারি থেকে তিনি এমডি হিসেবে কাজ শুরু করেছেন।

কোম্পানিটির, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ঘোষিত নগদ লভ্যাংশ ২২ জানুয়ারি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪.৮০ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২.৫২ টাকায়।

অর্থসংবাদ/কেএ

মুল সাইট থেকে

পুজিবাজার