Ortho Songbad আর্কাইভ

ইবনে সিনার আর্থিক প্রতিবেদন প্রকাশ

ইবনে সিনার আর্থিক প্রতিবেদন প্রকাশ
গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড।

শনিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫টাকা ৯০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫টাকা ৯৭ পয়সা। ফলে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে ৫৬ শতাংশ।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১০টাকা ৫৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১০ টাকা ৪৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৮৭ টাকা ৮৩ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার