পদ্মা অয়েলের আয় বেড়েছে ৫১ শতাংশ
গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫১ শতাংশ।
শনিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ৯২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩ টাকা বা ৫১ শতাংশ।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ১৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১১ টাকা ৬৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৯৬ টাকা ৫১ পয়সা।
অর্থসংবাদ/এসএম